প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬ ১৭:৫২
দুই মন্ত্রীকে ওসমানী বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের স্বাগত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সিলেটে এসে পৌঁছালে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান বিএনপি নেতৃবৃন্দ।