গুণগত ও নৈতিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে আদর্শ সমাজ: উম্মাহ ইনস্টিটিউটের অভিভাবক সম্মেলনে ড. শাহ জামাল নুরুল হুদা
শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড বা চালিকা শক্তি, আর গুণগত ও নৈতিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে এক কাঙ্ক্ষিত ও আদর্শ সমাজ। সোমবার সকালে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাছিরপুর গ্রামে অবস্থিত ‘উম্মাহ ইনস্টিটিউট’-এর বার্ষিক অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন,
সম্মেলনের প্রধান অতিথি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ড. শাহ জামাল (নুরুল হুদা)।
শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ড. শাহ জামাল নুরুল হুদা বলেন, "একটি আদর্শ ও স্বাবলম্বী সমাজ গঠনের মূল চাবিকাঠি হলো মানসম্মত শিক্ষা। সন্তানদের শুধু কেতাবী বিদ্যা বা জিপিএ-৫ পাওয়ার অন্ধ প্রতিযোগিতায় সীমাবদ্ধ রাখলেই চলবে না বরং তাদের সুশিক্ষা, দেশপ্রেম এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে বলীয়ান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"
উম্মাহ ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুল মতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন।
উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সোহেল আহমদ, ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল্লাহ,
অভিভাবক সদস্য আব্দুস সামাদ, আতাউর রহমান, ডা. এস এম আব্দুল গফুর মান্না এবং জহির আলী পেচন।
এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ জোর দেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.