প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬ ১৪:৩৯
ছাতকে ২ ছাত্রলীগ নেতা আটক

সুনামগঞ্জের ছাতকে জাতুয়া বোকারভাঙ্গা এলাকা অভিযান চালিয়ে  রুমেল আহম্মেদ রুবেল (২৮) সুমন আহম্মেদ (২৬) নামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৪ অক্টোবর) দিনগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃরা হচ্ছে, সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবুল খায়েরের ছেলে রুমেল আহম্মেদ রুবেল (২৮) ও সুনামগঞ্জের দিরাই উপজেলার সবমঙ্গল গ্রামের আব্বাস আলীর ছেলে সুমন আহম্মেদ (২৬)।

পুলিশ জানায়, শনিবার দিনগত রাত দেড়টার দিকে ছাতক উপজেলার জাতুয়া বোকারভাঙ্গা এলাকা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ছাতকের বিভিন্ন পয়েন্টে ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন। একপর্যায় জাতুয়া বোকারভাঙ্গা এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন ছাত্রদল ও স্থানীয় জনতা।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আটক দুজনকে রোববার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।