সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসোসিয়েশন অব ওয়ার্কার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট-এওয়ার্ড-এর প্রাক্তন চেয়ারম্যান ও সিলেট বরইকান্দি নিবাসী সাবির আহমেদ ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর দেড়টায় তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬বছর।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে, আত্মী-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা এসোসিয়েশন অব ওয়ার্কার্স ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট-এওয়াড-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক কাজী মো. আবুল কালাম আজাদ এক শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, সাবির আহমেদ ছিলেন, এক দূরদর্শী অভিভাবক, নিবেদিত প্রাণ সমাজকর্মী এবং একজন মহৎ ব্যক্তিকে। আমাদের প্রতিষ্ঠানে তাঁর অবদান, দিকনির্দেশনা ও কর্মনিষ্ঠা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
আইটি ল্যাব সলিউশন্স লি.