প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ১৮:৫৩
গোয়াইনঘাটে ট্রাক-ট্রলির সংঘর্ষে নিহত ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগান-সংলগ্ন নালারপাড় এলাকায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

নিহত রাসেল গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর গ্রামের আব্দুস শুক্কুরের ছেলে। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা  জানান, বৃহস্পতিবার ভোরে উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের জাফলং চা-বাগান-সংলগ্ন নালারপাড় এলাকায় ট্রলি গাড়ি ও হাইড্রলিক ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলিচালক রাসেল বুকে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে থাকা এক অটোরিকশাচালক তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

গায়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।