সিলেটের উন্নয়নে ৫ হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ড. শাহ জামাল নুরুল হুদা।
সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাতে একটি অনলাইন টেলিভিশনের এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তাদের ধন্যবাদ ও কৃজ্ঞতা জানান।
সাক্ষাৎকারে ড. শাহ জামাল নুরুল হুদা বলেন, সিলেটের উন্নয়নে ৫ হাজার একশত কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানান।
সিলেটের সুরমা নদীর উপর নতুন সেত নির্মাণ ও সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর উদ্যোগ গ্রহন করায় সিলেট সদর উপজেলাবাসী তথা সিলেটবাসীর পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ড. শাহ জামাল নুরুল হুদা আরও বলেন, বিগত জাতীয় নির্বাচনের দুই মাস আগে জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেবের বাসায় আলাপচারিতায় সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের ধনপুর ও মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে একটি সেতু নির্মাণের জন্য আমি উনার কাছে দাবি জানিয়েছিলাম। বলেছিলাম ওই স্থানে একটি সেতু নির্মাণ হলে এলাকার বৃদ্ধ, স্কুল ও মাদ্রাসর ছাত্র/ছাত্রীরা স্কুল ও মাদ্রাসায় যেতে সুবিধা হবে। শুধু বৃদ্ধ ও স্কুল এবং মাদ্রাসার ছাত্র/ছাত্রীদের যাতায়াতের সুবিধা হবে না। ওই স্থানে সুরমা নদীতের সেতু নির্মাণ হলে ঝিলকার হাওরে এপারের কৃষকরা নিজের জমিতে যেতে পারবেন এবং উৎপাদিত ফসল গোলায় তুলতে পারবেন। ফসল ফলিয়ে কৃষরা শুধু এলাকার চাহিদা পুরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন। আজ এ স্থানে সেতু নির্মাণের উদ্যোগের জন্য সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে আবারও ধন্যবাদ জানাই।
আইটি ল্যাব সলিউশন্স লি.