দর্শকদের মনোযোগ আকর্ষণের তীব্র প্রতিযোগিতা এবং ইউটিউব ও অন্যান্য ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বীদের চাপে পড়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।
প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর ৬ শতাংশ বা প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।
বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী (কো-সিইও) গ্রেগ পিটার্স এবং টেড সারান্ডোস কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানান যে, এই ছাঁটাইয়ের বড় অংশটি হবে নেটফ্লিক্সের প্রোডাক্ট, টেক, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্সেস বা মানবসম্পদ বিভাগে।
ওই স্মারকে তারা উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য—বিশ্বকে বিনোদন দেওয়া। তাই খুবই উচ্চাভিলাষী এবং তা বাস্তবায়নের জন্য আমাদের কর্মী ও সম্পদের অগ্রাধিকার নির্ধারণে কঠোর হওয়া প্রয়োজন।’
তথ্য প্রযুক্তি থেকে আরো পড়ুন