প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ০২:০০
ছাতকে দুই মাদ'ক ব্যবসায়ী গ্রেফ'তার
১৩০ পিচ ই'য়াবা ট্যাবলেট উ'দ্ধার ||
ডেস্ক নিউজঃ
ছাতকের জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এক অভিযান চালিয়ে ১৩০পিচ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে। পুলিশ তদন্ত কেন্দ্রের একটি আভিযানিক দল শুক্রবার ২৩ অক্টোবর ভোরে অভিযান চালিয়ে জাউয়া গ্রামের কয়ছর আহমদ (৩২) ও আলী হোসেন(৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে জাউয়া বাজারের জিকির আলী সুপার মার্কেট থেকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ১৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামি কয়ছর আহমদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
ধৃত আসামিদের মাদক মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শেখ মিরাজ আহমদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে দুইজনকে আটক
করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন।
জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। ##
সিলেট থেকে আরো পড়ুন