সিলেটের জালালাবাদ থানার শিবেরবাজার এলাকা থেকে আলী আহমদ প্রকাশ আল মাহমুদ(২৫) নামের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত পৌণে ৭টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা হাটখোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি আলী আহমদ প্রকাশ আল মাহমুদ তিনি জালালাবাদ থানার দখড়ী এলাকার কালা মিয়ার ছেলে।
পুলিশ জানায়, রোববার রাত পৌণে ৭টার দিকে জালালাবাদ থানার শিবেরবাজার এলাকায় অভিযান চালিয়ে আলী আহমদ নামের ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গত ১লা আগস্ট সকালে জালালাবাদ থানাধীন অনন্তপুর এলাকায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৪ সালে বিস্ফোরক আইনের আরেকটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি। এর প্রেক্ষিতে রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট থেকে আরো পড়ুন