ছাতকের হাদা-পান্ডবে পথরোধ করে হা'মলা'র অভিযোগ নগদ অর্থ,মোবাইল ও মোটরসাইকেল ছি'নতা'ই ||
ডেস্ক নিউজঃ
ছাতকের ইসলামপুর ইউনিয়নের হাদা-পান্ডব এলাকায় গত রবিবার রাত একজনের উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের ঘিলাছড়া গ্রামের মৃত জাহাঙ্গীর আহমদের পুত্র মোঃ নাইম আহমদ (২০) কে পথরোধ করে দুর্বৃত্তরা হামলা ও লুটপাট করেছে। মোঃ নইম আহমদ পেশায় নোটর সাইকেল চালক।তাজে ধারালো অ'স্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে আহত করার পর তার মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর মোঃ নইম আহমদ জানিয়েছেন, মোটরসাইকেল দিয়ে যাত্রী নিয়ে যাওয়ার সময় হাদা পান্ডব গ্রামে প্রবেশ করা মাত্রই একদল যুবক তার পথরোধ করে প্রথমে রড দিয়ে মাথায় আ'ঘাত করা হয়। পরে পেছন থেকে এসে ধারালো অ'স্ত্র দিয়ে পিঠে আঘাত করে মাটিতে ফেলে দেওয়া হয়।
হামলাকারীরা তাকে মৃত ভেবে তার মোটরসাইকেল, নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
পরে তার চেঁচামেচি শুনে পথচারীরা তাকে র'ক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ছাতক মেডিকেলে নিয়ে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
নাইমের অভিযোগ মতে,হামলায় জড়িত ছিলেন হাদা গ্রামের ১০/১২ জন যুবক সহ আরো অজ্ঞাত নামা ৭/৮ জন যুবক।
এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, খেলাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে নাইমকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ডেকে এনে মারপিট করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দোয়ারাবাজার উপজেলার বিশিষ্ট একজন শালিশ ব্যক্তিত্ব জানান,খেলা সংক্রান্ত একটি বিষয় ছিলো তাদের মধ্যে দীর্ঘ দিন আগেই উপজেলার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিষয়টি আপোষ-মীমাংসায় সন্তোষজনক সমাধান করা হয়েছিল। তিনি দাবি করেন এই ঘটনাটি পূর্ব পরিকল্পিত।##
সিলেট থেকে আরো পড়ুন