সিলেট

জৈন্তপুরে নারী পাচার মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১৩:২১

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান অভিযান চালিয়ে দুই নারী পাচার মামলার প্রধান আসামি মো. রামিম আহমদ (২৩)কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।

 গ্রেফতারকৃত রামিম আহমদ জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামের কলিম উল্লাহর ছেলে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসাারবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে  সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বারাজার এলাকায় অভিযান চালিয়ে একটি নারী পাচার মামলার প্রধান আসামি রামিম আহমদ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রামিমের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় নারী পাচারের অভিযোগে মামলা রয়েছে।

এসআরবি আরও জানায়, গত ৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল (রহ.) মাজার শরীফ জিয়ারত করতে আসেন নড়াইলে সাগরিকা নামের এক নারী। ওই নারীর সঙ্গে মাজার এলাকায় পরিচয় হয় নাছরিন নামের অপর এক নারীর। পরে এক সঙ্গে তারা সিলেটের জাফলং যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। এমন সময় মো. রামিম আহমদ ৪০০ টাকা ভাড়ায় মাইক্রোবাসে তাঁদের জাফলং পৌঁছে দেওয়ার কথা বলে তাঁদের গাড়িতে তুলে নেন। মাইক্রোবাসে ওঠার পরপরই রামিম তাঁদের ভারতে উচ্চ বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখাতে থাকেন। তাঁরা ওই প্রস্তাবে রাজি না হলে তাঁদের বিভিন্নভাবে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার   নিজপাট ইউনিয়নের ডিবির হাওর এলাকার শাপলা বিল নামক স্থানে নিয়ে যায়। রামিমের সহযোগি হানিফ মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেয়। এর ওই দুই নারীকে ভারতে পাঠানোর জন্য বিভিন্ন ধরনের প্রলোভন দেখাতে থাকে। একপর্যায়ে রামিমদের কথাবার্তা ও আচরণে তাঁদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে এবং ভারতে পাচারের আশঙ্কায় দুই ভিকটিম কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আসেন। পরে সাগরিকা বেগম জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় রামিমকে গ্রেফতার কওে এসআরবি।

এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত কওে জানান, গ্রেফতারকৃত আসামি রামিমকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন