সিলেট

ফেইসবুক স্ট্যাটাসে মহানবী-কে নিয়ে ক'টু'ক্তি সুনামগঞ্জে সাবেক পুলিশ সদস্য কারাগারে

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ ১২:৪৯

ফেইসবুক স্ট্যাটাসে মহানবী-কে নিয়ে ক'টু'ক্তি  

সুনামগঞ্জে সাবেক পুলিশ সদস্য কারাগারে ||

 

ডেস্ক নিউজঃ 

সুনামগঞ্জের তাহিরপুরে মহানবী হযরত মোহাম্মদ (সা.)–কে নিয়ে ফেসবুকে ক'টূক্তি'র অভিযোগে কৃপেশ রায় (৪০) নামে এক সাবেক পুলিশ সদস্যকে গ্রে'ফতা'র দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে তাঁর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

কৃপেশ রায় তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তিনি একসময় সিলেট মহানগর পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় তাঁকে চাকরিচ্যুত করা হয় বলে জানা গেছে।

 

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়,গত রোববার (২৫ অক্টোবর) একটি ফেসবুক আইডি থেকে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে আ'প'ত্তিক'র পোস্ট দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শুরু হয় আলোচনা- সমালোচনা।সোমবার দুপুরে এঘটনাকে কেন্দ্র করে এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়।

 

পরে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কৃপেশ রায়কে আ'টক করে থানায় নিয়ে যায়।পরে ধর্ম অবমাননার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

 

তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যে নাম ও ফেসবুক আইডি থেকে পোস্টটি দেওয়া হয়েছিল, সেটি ভুয়া দাবি করে কৃপেশ রায় আগেই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ফলে এ পোস্টটি কে বা কারা দিয়েছেন, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ধর্ম অবমাননার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় তাঁকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ##

সিলেট থেকে আরো পড়ুন