ছাতক সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট নাট্য সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যাংকার বাবু ধীরাজ কুমার দাস সিলেটে মাউন্ট এডোরা হসপিটালে গতকাল সোমবার রাত ১-৫৭ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন মৃ'ত্যু কালে তিনি দুই পুত্র ও এক কন্যা এবং স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার অন্তোষ্টিক্রিয়া মঙ্গলবার দুপুরে ছাতক কেন্দ্রীয় স্মশান ঘাটে সম্পন্ন করা হয়।
এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ছাতক সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ,ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর,ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন,ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ,সাধারণ সম্পাদক আব্দুল আলিম,ছাতক মহাপ্রভু আখড়া পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট পীযুষ ভট্টাচার্য, ছাতক উপজেলা হিন্দু -বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়,সহ-সভাপতি নাট্যকার বাবুল পাল,ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি, উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক,সাধারণ সম্পাদক বাবুল রায়,সুনামগঞ্জ জেলা পূজা কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক শংকর কুমার দাস, ছাতক পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুন অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদার, পৌর হিন্দু-বৌদ্ধ- খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালীদাস পোদ্দার,সাধারণ সম্পাদক সৌরভ দাস, ছাতক সংগীত একাডেমির সাধারণ সম্পাদক ব্যাংকার শামছুল আলম নাদিম, যুগ্ম সম্পাদক সেলিম মাহবুব,ছাতক প্রবাহ নাট্য চক্রের সভাপতি এনাম আহমেদ চৌধুরী ইমন, সাংগঠনিক সম্পাদক তমাল পোদ্দার, মহা প্রভুর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস কান্তি দত্ত চম্পু,ছাতক উপজেলা পূজা উদযাপন কল্যাণ ফ্রন্টের আহবায়ক রবীন্দ্র কুমার দাস,সদস্য সচিব সুমন দেবনাথ, ছাতক কেন্দ্রীয় স্মশান ঘাট পরিচালনা কমিটির সভাপতি সুষেন দে, সহ-সভাপতি বিজয় পোদ্দার, সাধারণ সম্পাদক দুলাল মন্ডল।
এছাড়া আরও শোক জানিয়েছেন কনক চাঁপা খেলাঘর আসরের সভাপতি বিজিত রঞ্জন কর, সাধারণ সম্পাদক বদরুল আমিন রুবেল,সহ-সভাপতি,সংগীত শিক্ষক অজিত কুমার দাস,সপ্তক সংগীত বিদ্যালয়ের পরিচালক অমরেশ সরকার সঞ্জু, মেটোসুর সংগীত বিদ্যালয়ের পরিচালক মুকুল কান্তি দে, সুরনিকেতনের পরিচালক অতিন্দ্র দেবনাথ টুটুল, থিয়েটার ছাতকের প্রতিষ্ঠাতা সদস্য, যুক্তরাষ্ট্র প্রবাসী শিমুল দত্ত ময়না,সদস্য ভাস্কর দত্ত, মুকুল আচার্য প্রমুখ।
সিলেট থেকে আরো পড়ুন