সিলেট সদর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা বিষয়ক মতবিনিময় সভা
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬ ০০:২৮
বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, দেশের সামগ্রিক অগ্রযাত্রা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুশাসন নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। ফ্যাসিবাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিয়ে জনগণের অধিকার রক্ষা এবং উন্নয়নের এই ধারাকে তৃনমূল পর্যায়ে পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের এই জাতীয় অগ্রযাত্রার সুফল যেন সাধারণ মানুষ পায়, সেজন্য জাতীয়তাবাদী আদর্শের সর্বস্তরের নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭ টায় সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে সিলেট সদর উপজেলা বিএনপির উদ্যোগে “সদর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে” এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি এবং সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের শিল্পায়নের বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপন, স্থানীয় কুটির শিল্পের প্রসার এবং বেকার তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। আমাদের লক্ষ্য একটি বৈষম্যহীন ও স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলা।
সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির সহ-সভাপতি ড. শাহ জামাল নুরুল হুদা ।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি শহিদ আহমদ, আজির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজির উদ্দিন বলাই, ফিরোজ মিয়া, রোমান আহমদ, মুজিবুর রহমান, গোলাম কিবরিয়া, নুরুল ইসলাম, সিলেট সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ, উপদেষ্টা ইসলাম উদ্দিন, মোগলগাঁও ইউনিয়নের সভাপতি বশির উদ্দিন, হাটখোলা ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, টুকেরবাজার ইউনিয়নের সভাপতি শফিকুর রহমান শফিক, খাদিমপাড়া ইউনিয়নের সভাপতি বদরুল ইসলাম আজাদ, জালালাবাদ ইউনিয়নের সভাপতি জৈন উদ্দিন, কান্দিগাও ইউনিয়নের সভাপতি আহমদ আলী, খাদিমনগর ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা আকবর আলী, ফজলুল ইসলাম, সাইদুল ইসলাম, মাসুক মিয়া, মুজিবুর রহমান মুজিব, শফিক আলী, আজিজুর রহমান, সিদ্দিকুর রহমান সায়েম, আকনী আহমদ জাকেল, আফতাব উদ্দিন, বাবুল আহমদ, হাজি মুখলিসুর রহমান, মওছর আলম, নুর উদ্দিন ইমন, জামাল আহমদ, মজনু মিয়া, জয়নাল আবেদীন প্রমুখ।
সিলেট থেকে আরো পড়ুন