সিলেট

সিলেট সরকারি কলেজে শুরু হলো প্রিলিমিনারি, মাস্টার্স শেষ পর্ব ও বিএসসি কোর্স

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ ১৬:২৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সিলেট সরকারি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে একাধিক নতুন কোর্স চালু হতে যাচ্ছে। কলেজ সূত্রে জানা গেছে, এ বছর থেকেই মাস্টার্স শেষ পর্ব, প্রিলিমিনারি টু মাস্টার্স এবং বি.এস.সি (পাস) কোর্সে শিক্ষার্থী ভর্তির সুযোগ থাকছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মো. শের উজ্জামান বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে সিলেট সরকারি কলেজে ৫টি বিষয়ে—বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা—মাস্টার্স শেষ পর্বে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর পাশাপাশি বাংলা, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ‘প্রিলিমিনারি টু মাস্টার্স’ এবং বি.এস.সি (পাস) কোর্সেও শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়েছে।

এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রেক্ষিতে সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. রাবেয়া পারভীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ প্রক্রিয়ার সূচনা করার জন্য কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ আহমেদের প্রতিও তিনি বিশেষ ধন্যবাদ জানান।

সিলেট থেকে আরো পড়ুন