প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ০২:৫৩
দোয়ারাবাজার সীমান্তে মানব পা'চা'র'কারী
সহ ৩ জন বিজিবি'র হাতে আ'ট'ক
ডেস্ক নিউজঃ
দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে এক মানব পা'চা'রকা'রীসহ তিনজনকে আ'টক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মানব পা'চার'কারী চ'ক্রের আরও দুই সদস্য পালিয়ে গেছেন বলে জানিয়েছে বিজিবি।
বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলার আরমানছড়া এলাকা থেকে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর বাঁশতলা বিওপির বিশেষ টহল দল তাদের আটক করে।
বিজিবি'র দেয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার ইসলামপুর গ্রামের জহির মিয়ার ছেলে মোঃ আমির, যশোরের ঝিকরগাছা উপজেলার লিংকন নগর গ্রামের মো. আবুল হোসেন এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার নবিস উদ্দিনের মেয়ে ফাতেমা।
বিজিবি জানায়,আটক দুই বাংলাদেশি নাগরিকের দেয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়েবাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পাঠানোর সঙ্গে জড়িত। ঘটনার দিনও তিনি তাদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে পাঠানোর চেষ্টা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় মানব পা'চার'কারী চ'ক্রের আরও দুই সদস্য হিসেবে দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মো. অনিক মিয়া এবং নওশা খাঁর ছেলে মো. আলাউদ্দিনের নাম উল্লেখ করেছে বিজিবি। তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে বলে জানানো হয়েছে।
বিজিবি'র তথ্যমতে, আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন থাকায় তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেছিলেন।
আ'টক তিনজনকে অবৈধভাবে সীমান্ত পারাপারের ঘটনায় মামলা দিয়ে দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হবে।
সিলেট থেকে আরো পড়ুন