সিলেট

চা বাগান থেকে হার্ভার্ডে শান্তা পেলেন দুই কোটি মূল্যের বৃত্তি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ ১৪:৫০

মৌলভীবাজারের কুলাউড়ার লংলা চা বাগানের শ্রমিক লাইনের ছোট্ট একটি ঘর জন্ম শান্তা যাদবের। সেই শান্তা এখন পড়বেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুলে। সেখানে উচ্চশিক্ষার জন্য প্রায় দুই কোটি টাকা সমমূল্যের বৃত্তি পেয়েছেন তিনি।

শান্তার বাবা-মা দুজনই চা শ্রমিক। বাবা-মায়ের মাসিক আয় ১০ হাজার টাকারও কম। সেই সীমিত সামর্থ্যের পরিবার থেকেই উঠে এসে হার্ভার্ড মেডিকেল স্কুলের ‘মাস্টার অব মেডিকেল সায়েন্স ইন গ্লোবাল হেলথ ডেলিভারি’ প্রোগ্রামে পড়ার সুযোগ পেয়েছেন শান্তা।

সিলেট থেকে আরো পড়ুন