সিলেট

অবৈধ ভবন ঠেকাতে মাঠে সিউক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ১৩:৩৯

ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে ভবন নির্মাণ ঠেকাতে মাঠে নেমেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। একই সাথে বিধি মেনে ও সিউকের অনুমোদন নিয়ে ভবন নির্মাণে উৎসাহ দেওয়া হচ্ছে নগরবাসীকে। আর এই তদারকি কাজে মাঠে নেমেছেন খোদ সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। 

 

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেন, সিলেট সিটি করপোরেশন অথবা সিউকের অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এ তদারকি শুরু হয়েছে। অনেকে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ করছেন, যা আইনসম্মত নয়। এগুলো দ্রুততম সময়ে সংশোধনের জন্য সবাইকে সতর্ক ও পরামর্শ দেওয়া হচ্ছে। সিলেটকে একটি পরিকল্পিত, আধুনিক ও নিরাপদ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন।”

সিলেট থেকে আরো পড়ুন