প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬ ২৩:০০
ভারতীয় টমেটো ভর্তি পিকআপ সহ দুইজন-কে
আ'টক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ ||
ডেস্ক নিউজঃ
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয়
টমেটো সহ পিকআপ ভ্যান ও ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার ২২ অক্টোবর ২৬ ভোর রাতে এসআই মোহাম্মদ সরওয়ার্দী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন পাটানগাঁও এলাকায় চেকপোস্ট পরিচালনাকালে পুলিশের সংকেত অমান্য করে পালানোর চেষ্টাকালে ১টি রেজিস্ট্রেশন বিহীন মিনি পিকআপ সহ ২ জনকে আটক করেন।
পরবর্তীতে পিকআপ তল্লাশি করে ৫৬টি প্লাস্টিকের ক্যারেটে থাকা ১,২৩২ কেজি ভারতীয় টমেটো জব্দ করা হয়।জব্দকৃত টমেটোর আনুমানিক মূল্য ১,২৩,২০০/-(এক লক্ষ তেইশ হাজার দুইশত) টাকা।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মোঃ শায়েখ (২০), পিতা- হেলাল উদ্দিন,সাং- বালেশ্বর খাগড়ী, থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট, ও মোঃ হেলাল (৪৫), পিতা- মৃত আব্দুল জলিল, গ্রাম- কালিপাড়া,থানা- জৈয়ন্তাপুর, জেলা- সিলেট।
পুলিশ জানিয়েছে,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা নং-৩১, তারিখ- ২২/১০/২০২৬ খ্রি., ধারা- The special Power Act, 1974; এর 25B(1)(b)/25D রুজু করা হয়। আসামিদের'কে উক্ত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।##
সিলেট থেকে আরো পড়ুন