সিলেট

সিলেট সীমান্তে বিজিবি'র পৃথক অভিযানে সাড়ে ৯ লক্ষ টাকা মুল্যের চোরাই পন্য জব্দ

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬ ১৭:৫১

সিলেট সীমান্তে বিজিবি'র পৃথক অভিযানে 

সাড়ে ৯ লক্ষ টাকা মুল্যের চোরাই পন্য জব্দ ||

ডেস্ক নিউজঃ

সিলেট সীমান্তে ৯ লক্ষ ৫০ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে ( বৃহস্পতিবার দিবাগত ) পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে বিজিবি-১৯ ব্যাটালিয়ন।

 

 বিজিবি জানায়, ভোর ৪.০০ টার দিকে বিজিবি'র জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুরের গোয়াবাড়ি বিওপির একটি বিশেষ টহল দল কমলাবাড়ি নামক স্থানে অভিযান চালিয়ে ৪ টি ভারতীয় মহিষ যার সিজার মূল্য ধরা হয়েছে ৫ লক্ষ ৫০ হাজার টাকা।

 

অপর এক অভিযানে কানাইঘাটের সুরইঘাট ও লোভাছড়া বিওপির সদস্যরা পরিত্যক্ত অবস্থায় নিভিয়া লোশন ১৮৩, সিগারেট ২২৮, কম্বল ২০, খাসিয়া পান ১২০ বিড়া জব্দ করতে সক্ষম হয়।

 

এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ৪ লক্ষ ৪শ’ টাকা।জব্দকৃত পণ্যের ব্যাপারে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন। ছবিঃ সংগৃহিত।

সিলেট থেকে আরো পড়ুন