সিলেট

গুণগত ও নৈতিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে আদর্শ সমাজ: উম্মাহ ইনস্টিটিউটের অভিভাবক সম্মেলনে ড. শাহ জামাল নুরুল হুদা

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০১:৫৭

গুণগত ও নৈতিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে আদর্শ সমাজ: উম্মাহ ইনস্টিটিউটের অভিভাবক সম্মেলনে ড. শাহ জামাল নুরুল হুদা 

‎

‎​

‎শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড বা চালিকা শক্তি, আর গুণগত ও নৈতিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে এক কাঙ্ক্ষিত ও আদর্শ সমাজ। সোমবার সকালে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের বাছিরপুর গ্রামে অবস্থিত ‘উম্মাহ ইনস্টিটিউট’-এর বার্ষিক অভিভাবক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন,

‎​সম্মেলনের প্রধান অতিথি সিলেট সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট জেলা বিএনপির অন্যতম সহ-সভাপতি ড. শাহ জামাল (নুরুল হুদা)।

‎

‎​শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশে শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথির বক্তব্যে ড. শাহ জামাল নুরুল হুদা বলেন, "একটি আদর্শ ও স্বাবলম্বী সমাজ গঠনের মূল চাবিকাঠি হলো মানসম্মত শিক্ষা। সন্তানদের শুধু কেতাবী বিদ্যা বা জিপিএ-৫ পাওয়ার অন্ধ প্রতিযোগিতায় সীমাবদ্ধ রাখলেই চলবে না বরং তাদের সুশিক্ষা, দেশপ্রেম এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে বলীয়ান সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।"

‎

‎​উম্মাহ ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আব্দুল মতিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

‎সিলেট ​সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন।

‎

‎উপস্থিত ছিলেন ​প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সোহেল আহমদ, ​ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল্লাহ,

​অভিভাবক সদস্য আব্দুস সামাদ, আতাউর রহমান, ডা. এস এম আব্দুল গফুর মান্না এবং জহির আলী পেচন।

‎

‎​এছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। সম্মেলনে বক্তারা প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ জোর দেন।

সিলেট থেকে আরো পড়ুন