সিলেট

সিলেটে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৩:০১

সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্র জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

সিলেট-৪৮ বিজিবি জানায়, ব্যাটালিয়নের আওতাধীন সোনালী চেলা, ডিবির হাওর, প্রতাপপুর, বিছানাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির সদস্যরা নিজেদের এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, কম্বল, চিনি, দুধ, ফুচকা, কসমেটিক্স সামগ্রী ও ট্রাকের রিম জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ ৪৫ হাজার ১শ’ টাকা।

সিলেট-৪৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্যগুলোর ব্যাপারে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সিলেট থেকে আরো পড়ুন