সিলেট

সুনামগঞ্জে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ ১৪:১৩

সুনামগঞ্জের মদনপুরে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়া (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আটককৃত সুমন হবিগঞ্জের  চুনারুঘাট উপজেলার হাসপতার হাওর এলাকার আব্দুল হামিদের ছেলে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের মদনপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসআরবি-৯ এর  সুনামগঞ্জের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

সিলেট এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসআরবি জানায় বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে  এসআরবি-৯ এর  সুনামগঞ্জের সিপিসি-৩ এর একটি আভিযানিক দল সুনামগঞ্জ – সিলেট সড়কের মদনপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে  একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাকে আটক করে।

সিলেট এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মোসাব্বির হোসেন ওরফে সুমন মিয়ার বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত ১০ কেজি গাঁজা আলামত হিসেবে একই থানায় হস্তান্তর করা হয়েছে। 

সিলেট থেকে আরো পড়ুন